বাংলাদেশ   রবিবার, ৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ফেনীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পুজা ফ্রন্টের  উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৩২ পিএম, ২০২৬-১১-০৮

ফেনীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পুজা ফ্রন্টের  উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফেনী প্রতিনিধি:
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীতে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই নভেম্বর) ফেনী জয়কালী মন্দিরে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পুজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এক বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী পার্থ পাল চৌধুরী, কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু ভূপাল মজুমদার এর  সভাপতিতে , বাবু সরোজ দত্ত, গোরাঙ্গ  দত্ত, বাবু  বরুন  দে বাপ্পী ও বাবু শংকর মজুমদার, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

এ উপলক্ষে ফেনী জয়কালী মন্দিরে হিন্দু  সনাতনী সম্প্রদায়ের মানুষ বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন। প্রার্থনায় ৭ই নভেম্বরের ঐতিহাসিক ঘটনায় আত্মত্যাগকারী শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের শান্তি, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা জাতীয় জীবনে গভীর প্রভাব ফেলেছে।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপটে তাঁকে কারাগার থেকে মুক্ত করে দেশের নেতৃত্বে নিয়ে আসা হয়। পরবর্তীতে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, আত্মমর্যাদা ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা প্রতিষ্ঠার পথে এগিয়ে যায়।

বক্তারা আরও বলেন, জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি, মানুষের অধিকার ও দেশের শান্তি প্রতিষ্ঠায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধ, সহনশীলতা, ধর্মীয় সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনা সুদৃঢ় করা অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় দেশের উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

পরিশেষে দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

রিটেলেড নিউজ

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার à¦...বিস্তারিত


গাজীপুরে ফের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরে ফের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ

আমাদের বাংলা ডেস্ক : : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কà...বিস্তারিত


বরুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বরুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোà¦...বিস্তারিত


আলীকদমে ৫৭ বিজিবির তৎপরতা: বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন আটক

আলীকদমে ৫৭ বিজিবির তৎপরতা: বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ জন আটক

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা র...বিস্তারিত


জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত 

জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত 

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলà...বিস্তারিত


বাংলাদেশি ৬৫ জন • জমি-সম্পত্তি বিক্রি করে ইউরোপযাত্রা, ঠাঁই মিশরের কারাগারে

বাংলাদেশি ৬৫ জন • জমি-সম্পত্তি বিক্রি করে ইউরোপযাত্রা, ঠাঁই মিশরের কারাগারে

আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর